1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

অপ-সাংবাদিকতা বাদ দিতে হবে___ সেক্রেটরি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ( bjdo )

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪২৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিউজ ডেস্কঃ

নবগঠিত বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ( bjdo )র কেন্দ্রীয় কমিটির প্রকাশ ও সাংগঠনিক কার্যক্রম শুরু উপলক্ষে সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোঃআবির ইসলাম

সাংবাদিকতা একটি মহান পেশা, এ পেশার প্রতি দুর্বলতা রয়েছে অধিকাংশ সচেতন মানুষের। কিন্তু সাংবাদিকতা পেশায় যেমন রয়েছে ঝুঁকি, তেমন রয়েছে সম্মান ও রোমাঞ্চ।

অপসাংবাদিকতা বাদ দিলে এ পেশায় যেটুকু থাকে তার সবটুকুই আত্মতৃপ্তি পাওয়ার জন্য একটি স্বাধীন পেশা হলো সাংবাদিকতা।

আবির ইসলাম বলেন, সন্দেহ নেই যে সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে সুন্দর ও সম্মানজনক পেশাগুলোর মধ্যে অন্যতম। এর পেছনে কারণ হিসেবে বলা যায় – যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, তারা সবার সামনে তথ্য ও সত্যকে তুলে ধরেন। এই তুলে ধরার কাজটা মোটেও সহজ নয়। অবশ্যই তা কঠিন ও ঝুঁকিপূর্ণ।

সাংবাদিকরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেন প্রতিনিয়ত। কিন্তু এত কিছুর পরেও আজ সাংবাদিকরা হতে হচ্ছে সুবিধা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত।

তবে সময় হয়েছে এখন এইসব লাঞ্ছনা-গঞ্জনার ইতি টানার, প্রতিবাদের ঝড় তুলে নিজেদের অধিকার আদায়, সম্মান অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি বলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ইনশাআল্লাহ্ আমরা সকলে মিলে সাংবাদিকদের উন্নয়নে সাথী হব, সাথে থাকব বলে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121