July 28, 2026

অনলাইন ক্লাস শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

0
received_2669752759934449

 

জবি প্রতিনিধিঃ

 

আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইনে ক্লাস শুরু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অনলাইন ক্লাসের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্মেও প্রকাশ, অনলাইনে এসাইনমেন্ট নিলেও মিডটার্ম পরীক্ষা না নেয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া অনলাইন ক্লাস গ্রহণের সুবিধার্থে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছানোর শিক্ষা মন্ত্রণালয়, যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা দ্রুত বাস্তবায়নের জন্য সভায় আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed