July 28, 2026

সীমিত পরিসরে শুরু হচ্ছে জবির প্রশাসনিক কার্যক্রম

0
received_286016212577052

 

জবি প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে ৮৩ দিন বন্ধ থাকার পর খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ৮ জুন থেকে সীমিত পরিসরে শুরু হবে প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও কোনও ক্লাস-পরীক্ষা হবে না। সীমিত পরিসরে কয়েকটি প্রশাসনিক দপ্তরের কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, সামনে বাজেট উপলক্ষে কিছু কাজ বাকি আছে, এ জন্য অর্থ দপ্তর খুলবে। এছাড়া নতুন ক্যাম্পাসের কাজ আছে, ছাত্রী হল ও নতুন ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণের অসম্পূর্ণ কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed