August 25, 2026

নড়াইলে মাশরাফি সহ স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতির করোনামুক্তি কামনায় দোয়া মাহফিল

0
104379667_302270534137419_3409471474414545762_n

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি:

 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহসহ দলীয় নেতাকর্মীদের করোনামুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (২১ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল, শেখ রিয়াজ মাহমুদ মিশাম ও সামিউল আলম সজিব, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ নূরুজ্জামান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফ এমদাদুল হক আপ্পি, সিনিয়র যুগ্মআহবায়ক শরিফুল ইসলাম বাবলু, যুগ্মআহবায়ক ফিরোজ শেখসহ সংগঠনের নেতাকর্মীরা। নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফির বন্ধু সৌমেন বসু বলেন, গত ১৮ জুন রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করেন। পরেরদিন শুক্রবার বিকেলে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান। গত শনিবার বিকেলে তার করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। মাশরাফি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি। এর আগে গত ১৫ জুন মাশরাফির শ্বাশুড়িসহ ওই পরিবারের তিনজন করোনা আক্রান্ত হন। তারা চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *