August 25, 2026

নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্র সুমনের লাশ উদ্ধার‘ আটক-১

0
IMG_20200622_193757-696x1072

হেলাল উদ্দিন (নয়ন) নিজস্ব প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার ডিগ্রী কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্র সুমন (২৩) নিখোঁজের দুই দিন পরে আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। এসময় মিঠু  নামের (২৫) একজনকে আটক করেছে পুলিশ। লালমোহন সার্কেল অ্যাডিশনাল এসপি মোঃ রাসেলুর রহমান জানান, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মফিজল ইসলামের ছেলে ডিগ্রী পড়ুয়া ছাত্র মোঃ সুমন নিখোঁজের ঘটনায় গত-২১-০৬-২০২০ তারিখ বিকালে একটি জিডি হয় বোরহানউদ্দিন থানায়। জিডি সুত্রে পক্ষিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ডের বাসিন্দার নাজুর ছেলে মিঠু (২৫) কে আটক করা হয়। আটক মিঠুকে জিজ্ঞাসা বাদ করে তার তথ্যমতে অনুযায়ী পক্ষিয়া ৮ নং ওয়ার্ডে সুমনের লাশ পাওয়া যায় , জনৈক মোশারেফ মোল্লার সুপারি বাগানের মধ্যে মাটির গর্তে মাটি চাপা দেওয়া অবস্থায়। তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সুমনের লাশ উদ্ধারের সময় বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক সহ বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *