মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সিএনজি ও অটো বাইক পরিচালনা কমিটি ঘটন। ঝিনাইগাতীতে পরিচালনায় জেলা কতৃক ৩টি কমিটির দ্বন্দের কারণে ঝিনাইগাতীতে সিএনজি ও অটো বাইক ষ্ট্যান্ড পরিচালনা মাষ্টার খরচ অন্যান্য বিষয়াদি নিয়ে জটিলতা সৃষ্টি হলে, ২৪ জুন বুধবার সকাল ১১টায় ইউএনওর স্মরণাপূর্ণ হয় সিএনজি ও অটো বাইক পরিচালনা কমিটির সদস্যরা। সকল সিএনজি ও অটো বইক চালকগণ তাদের সিএনজি ও অটো বইক নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে হাজির হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ৩টি কমিটির সদস্যদের সাথে দন্দ নিরসনের সকলের সাথে আলোচনা শেষে, ৩টি কমিটির সদস্যদের সমন্বয়ে ৬ সদস্যের একটি নতুন পরিচালনা কমিটি গঠন করে দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নতুন ওই ৬ সদস্যের কমিটি সিএনজি ও অটো বাইক পরিচালনার প্রয়োজনীয় বিষয়াদি নিয়ন্ত্রণ করবেন ১। মোহাম্মদ দুদু মল্লিক ২। মোঃ মসিউর রহমান ৩।মোঃ সফিকুল ইসলাম ৪।মোঃ শহিদুল ইসলাম রজব ৫।মোঃ হাছেন আলী বড় ৬। মোঃ জাহিদুর ইসলাম মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন যাতে কোনো ক্রমেই জনসাধারণ দুর্ভোগের সিকার না হয়। আইন শৃঙ্খলার অবনতি না ঘটে,এমন কোন কর্মকান্ড হতে বিরত থাকার নির্দেশ দেওয়াও হয়েছে সকল শ্রমিকদের । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। পরবর্তীতে এ সংক্রান্তে কোন খবর পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে জানান।
Leave a Reply