July 27, 2026

রসুলপুর চিলা রাজারে ট্রাক দূর্ঘটনায় অল্পের জন্য বেছে গেল কয়েটি জীবন

0
received_2719739348307139

 

স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের ৩ টি ওয়ার্ড নিয়ে একটি গ্রাম রসুলপুর ওই গ্রামের সকল মানুষ নান্দাইল উপজেলা আসতে হলে এক মাত্র রাস্তা, ওই রাস্তাটি হলো নদীর পাড়ের রাস্তা,যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে রসুলপুর গ্রামের ৩ টি ওয়ার্ডসহ নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের জনগণ ওই রাস্তাটি উপর দিয়ে চলাচল করতে হয়।কিন্তু দুঃখের বিষয় এই রাস্তাটি কিছুদিন পরপর ভেঙে যায় এমন কি অনেক ধরনের দুর্ঘটনা ঘটে,

তেমনি আজ সোমরার ৮ জুন দুপুরে রসুলপুর নদীর পাড় চিলা বাজারে ট্রাক দূর্ঘটনা ঘটে,অল্পের জন্য বেছে গেল কয়েক জন মানুষের জীবন ট্রাক উল্টে পড়ে গেল একটি দোকানের বারান্দায়।

এখানকার স্থানীয় জনগণকে জিজ্ঞাসা করলে তারা বলেন ,_অল্প কিছুদিন আগে রসুলপুর চিলা বাজারে ভয়াবহ আগুনে দু’টি দোকান পুড়ে যায় তখন আমরা ফায়ার সার্ভিসকে পুড়ার সংবাদ দিলে ফায়ার সার্ভিস দ্রুত চিলা বাজারে আসতে চাইলে ফায়ার সার্ভিস আসতে একটু বিলম্ব হয় তখন ফায়ার সার্ভিস প্রশ্ন করলে ফায়ার সার্ভিস কর্মীরা বলেন আমরা নান্দাইল ৩ থেকে ৪ মিনিটের ভিতরে নান্দাইল বাসস্ট্যান্ডে চলে আসি কিন্তু দুঃখের বিষয় হলো রসুলপুর ঢোকার রাস্তা একটি ওই রাস্তার উপর ৬ টি আইল্যান্ড রয়েছে ওই আইল্যান্ড গুলো পাড় হতেই আমাদের ১৫ থেকে ২০ মিনিট লেগে যায় কারণ আমাদের গাড়িতে পানি থাকে লোড গাড়ি নিয়ে আসতে একটু বিলম্ব হয়।
তখন জনগণ বলেন আমাদের বাংলাদেশী কোন রাস্তায় ৬টি আইল্যান্ড নেই কিন্তু আমাদের রসুলপুর ঢোকার রাস্তায় অলি মাহমুদ মাদ্রাসা হয়তে রসুলপুর পর্যন্ত ৬টি আইল্যান্ড রয়েছে আমরা চাই যেখানে আইল্যান্ড প্রয়োজন আছে সেখানে আইল্যান্ড থাকুক যেখানে আইল্যান্ড প্রয়োজন নাই সেখানে আইল্যান্ড ভেঙে সুন্দর একটি রাস্তা করার দৃষ্টি আকর্ষণ করছি ,
রসুলপুর জনগণের দাবি মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয় কে দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাটি মেরামত করা অতিব জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed