1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

যশোরে জবি শিক্ষার্থীর পরিবারের উপর হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ

 

যশোরের চৌগাছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর পরিবারের উপর দুই বার হামলার ঘটনা ঘটেছে। এতে তার বাবা গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয় চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

জানা যায়, সোমবার চৌগাছা থানার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামে আব্দুর রশিদের (শিক্ষার্থীর বাবা) নতুন রোপন করা ধান ক্ষেত একই গ্রামের আমিনুর রহমানের (৪০) গরু দ্বারা বিনষ্ট হয়। এ নিয়ে আমিনুরের ছেলে রিয়াদের (১৭) সাথে তার তর্কবিতর্ক হয়। পরে ক্ষুদ্ধ হয়ে আব্দুর রশিদকে মারতে থাকে রিয়াদ। তিনি চিৎকার করলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আবু কালাম ও সবুজ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে রিয়াদ আব্দুর রশিদকে মারতে থাকে। পরে তার চিৎকার শুনে আমরা ঠেকাতে যাই।

এ দিকে রিয়াদের বাবা আমিনুরকে গ্রামের সালিশে আসতে বললে তিনি আসতে অস্বীকৃতি জানান।

পরদিন (২৫ জুন) সকালে আব্দুর রশিদের উপর পুনরায় হামলা করে আমিনুর, শাহিনুর, জামীর, রিয়াদ ও সোহাগ। এ সময় উপস্থিত একই গ্রামের পিন্টু ও আলম তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী পিন্টু বলেন, আব্দুর রশিদ গ্রামের নিরীহ মানুষ। কারো সাথে ঝামেলা করে না। আমি দেখলাম তারা তাকে লাঠি দিয়ে মারছে। আমি ঠেকাতে গিয়েও লাঠির বাড়ি খেয়েছি।

বাবার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওই শিক্ষার্থী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে আমার বাবাকে মারা হয়। ঘটনার সহজ সমাধানে গ্রামের মুরব্বীদের নিয়ে সালিশ ডাকি। কিন্তু তারা না এসে বলে আমরা গ্রামের কাউকে মানি না। আজ সকালে আমিনুর, শাহিনুরসহ তাদের ভাই ও ছেলেরা একা পেয়ে আমার বাবার উপর পুনরায় হামলা করে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এক শিক্ষার্থীর পরিবারের উপর হামলার কথা শুনেছি। আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিব।

চৌগাছা থানার ওসি রিফাত রাজিব বলেন, এক পরিবারের উপর হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121