“মেঘাচ্ছন্ন চাঁদ” লেখক: চঞ্চল হাওলাদার
“মেঘাচ্ছন্ন চাঁদ”
লেখক: চঞ্চল হাওলাদার
আলোকিতময় আঁধার দূর হয় পূর্ণ আকাশের চাঁদ।
মানব তরে আলো দেয় কারো সাথে করে না বিবাদ।
তবু যে চাঁদ নয় সুখি সে মাঝে মাঝে হয় দুঃখি।
রাতে কালো মেঘের কালো ছায়ায় হয়ে যায় ঢাকি।
সে কষ্ট বুকে লয়ে চাঁদ আমাদের জন্য থাকে।
কষ্টের পরে আনন্দ আসে দ্বারে তারে কে রুখে।
হৃদয় আকাশে চাঁদ যদি হয় মেঘাচ্ছন্ন
মনেতে রেখো তুমি তাহা সফলতার জন্য।
মানব জীবনে তাঁহারা খুঁজিয়া লয় আনন্দ সুখ।
যত থাক বিলাসীতা যতই মিতা কাঁদে তাঁর মুখ।
আঁধারে আঁধারিত হয়ে যায় মলীন নব জীবন ।
তুমি কিনা দেখেছিলে উজ্জ্বলতায় মধুর স্বপন।
সকল কিছু ছুটে পিছু পিছু কষ্টের ভুবনে ।
যাহা কিছু জয় দূর করে ভয় আনন্দ মনে।
কষ্ট ছাড়া হয়নি কখনো মানবের উন্নত শীর।
কষ্টটাই গড়ে তুলে মানুষকে মহানময়ী বীর।
(সমাপ্তি)