August 28, 2026

নড়াইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ

0
received_581120255939456

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের জীবনমান
উন্নোয়নের লক্ষ্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত সদর উপজেলা
পর্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠি ও দলিত মেধাবি শিক্ষার্থীদের মাঝে
শিক্ষাবৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার সদর উপজেলা পরিষদ
মিলনায়তনে সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও
বাই-সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের ৯জন ছাত্রী ও ১১
জন ছাত্রের মাঝে ২০টি বাই-সাইকেল ও একশত জনকে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ
টাকা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান
নিলু,

সদর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) কৃষ্ণা রায়, চন্ডিবরপুর ইউনিয়নের
চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূঁইয়া,আদিবাসী ও দলিত সম্প্রদায়ের
শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *