নির্মাণাধীন ৪ তলা মার্কেট ও স্কুলভবনের উদ্বোধন করেন মোতাহার হোসেন এমপি
মোঃ-আব্দুল্লাহ আল মমিন পাটগ্রাম(লালমনিরহাট):-
করোনা পরিস্হিতিতে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকান্ড। তারই ধারাবাহিকতায় লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) সংসদীয় আসনের সংসদসদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি পাটগ্রাম উপজেলাধীন বিভিন্ন উন্নয়ন অবকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করে চলছেন।রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ভবন।আজ পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের এন্তাজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন,যার ব্যয় ৭৫ লক্ষ টাকা।অপরদিকে রসুলগন্জ পুরাতন গরু হাটিতে ২কোটি২০লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন পৌর ৪ তলা মার্কেটের কাজের শুভ উদ্বোধন করেন।এ সময় এমপি মোতাহার হোসেন বলেন পাটগ্রামের উন্নয়ন কাঠামো চলমান থাকবে,পাটগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে।মোতাহার হোসেন এমপি লালমনিরহাট জেলার গনমানুষের নেতা, জেলার বিশেষ করে পাটগ্রাম হাতিবান্ধা দুই উপজেলায় তার উন্নয়নের অবাদ চলাফেরা।উদ্বোধন কালে এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনও মোঃমশিউর রহমান,ওসি সুমন কুমার মহন্ত,মেয়র শমসের আলী,অধ্যক্ষ মিজানুর রহমান নিলু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।