August 26, 2026

নাগেশ্বরীতে শিশু সাদিয়া হত্যাকাণ্ডের মূল আসামি চাচা গ্রেফতার

0
104463120_646400412754810_1647278895089563614_n

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫বছরের শিশু সাদিয়া হত্যার আসামী শিশুটির চাচা নাজমুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটক আসামী নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে। গত ২৩ জুন নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের ২ দিন পর সাদিয়া(৫) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির গলায় পাটের আঁশ দিয়ে পেঁচানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে তা পুলিশ সুপারের নজরে আসে।পরে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে সেদিনই নাগেশ্বরী থানার ওসিকে নির্দেশ দেন পুলিশ সুপার। বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রওশন কবীর জানান,পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।হত্যাকান্ডে জড়িত সাদিয়ার চাচা নাজমুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে শিশু সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। আসামি চাচা তথ্যমতে শিশু সাদিয়ার পরিধেয় বস্ত্র বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *