July 26, 2026

“ধরলার পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের মোগলবাসা ও পাচগাছীতে নদী ভাঙ্গন”

0
received_549383112399671

 

এম,এইচ দিনার, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ

কুড়িগ্রামে কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢল নামায়।ধরলা নদীতে পানি বৃদ্ধি সহ প্রচন্ড স্রোত দেখা দেয়। এতে নদী ভাঙ্গনের কবলে পরে বেশ কয়েকটি চরাঞ্চলের মানুষ । সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ কদমতলা,নওয়াবস।

মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর মুন্সিপাড়া চর সিতাইঝাড় সহ নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গনের শুরু হয়েছে। এতে আবাদি জমি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আবাদী জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে।এছাড়াও চর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়টি এখন ধরলা নদী ভাঙ্গনের মুখে।

স্থানীয় আহাদ আলী, নুর আলী, শমসের আলী, সাদেক আলী ও এনামুল হক সহ বেশ কয়েকজন জানান, গত তিনদিনের ভাঙ্গনে প্রায় কয়েক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বসতভিটা বিলীন হওয়ায় পরিবারের লোকজন সহ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। ধরলা নদীর ভাঙ্গন পরিস্থিতি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed