July 26, 2026

জবি শিক্ষকের মানবিক উদ্যোগ

0
received_2316621821979021

 

জবি প্রতিনিধিঃ
করোনা ভাইরাস পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যে সকল শিক্ষার্থী মেস ভাড়ার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে বাসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, তাদের বাসার মালামাল নিজ বিভাগে রাখার ব্যবস্থা এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. শামছুল কবির।

সম্প্রতি বিষয়টি উল্লেখ করে, নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস ও বৈশ্বিক মহামারির কারণে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন মোতাবেক দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ব্ন্ধ ছিল এবং আরো দীর্ঘ সময় বন্ধ থাকবে। ইতিমধ্যে অত্র বিভাগের অনেক ছাত্র-ছাত্রী বাসা/মেস ভাড়ার সমস্যায় জর্জরিত। এমনকি উপায় না দেখে বাধ্য হয়ে অনেকে বাসা/মেস ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু তাদের মালামাল/জিনিসপত্র রাখার কোন জায়গা পাচ্ছে না, যা আমার দৃষ্টিতে আসে। ফলে এসব ছাত্র-ছাত্রীরা যেন ক্ষতিগ্রস্ত/বিপদে পড়তে না হয় সেদিক বিবেচনা করে তাদেরকে সহযোগিতা করার জন্য বিভাগীয় ছাত্র-ছাত্রীদেরকে অনুরোধ ও নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোন উপায় পাওয়া না গেলে সেক্ষেত্রে স্ব স্ব শ্রেণি প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। যদি প্রয়োজন হয় অবশ্যই আমি তোমাদের জিনিসপত্র/মালামাল আমাদের বিভাগে রাখার ব্যবস্থা করব; ইনশাআল্লাহ।

এ বিষয়ে ড. শামছুল কবির বলেন, ছাত্র উপদেষ্টা হিসেবে নিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগটি নিয়েছি। ৩-৪টি পরিকল্পনা গ্রহণ করেছি। প্রথমত, বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলে যেসব মেস খালি আছে সেখানে যাদের সমস্যা তাদের মালপত্র রাখতে পারে। দ্বিতীয়ত, যাদের মেসে সম্পূর্ণ রুম খালি আছে, সেখানে তারা ভাড়া হিসেবে তাদের জিনিসপত্র রাখতে পারে। একান্তই সমস্যা হলে শিক্ষার্থীদের মালামাল আমার বাসায়ও রাখতে পারে। প্রয়োজনে আমার অ্যাপার্টমেন্টের স্টোর রুমেও রাখতে পারবে। যাতায়াতে সমস্যা হলে প্রয়োজনবোধে অফিস রুমেও মালামাল রাখার ব্যবস্থা করা যায়। এসব ব্যাপারে শ্রেণী প্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া আছে।

প্রসঙ্গত, তিনি এর আগেও করোনার এই সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে বাসা মালিকদের মানবিক আচরণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা লিখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed