August 24, 2026

গাজী তাহের লিটন’র যৌবন জীবনের দুরন্ত অধ্যায়

0
received_274811427267694
মোঃ সিরাজুল ইসলামঃ      ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত,চট্টগ্রামে সাংবাদিকতার সাথে কেটেছে তার। সাংবাদিকতা জীবনের প্রথম পত্রিকা খাগড়াছড়ি হতে প্রকাশিত যতীন্দ্র লাল ত্রিপুরা সম্পাদিত “সাপ্তাহিক পার্বতী”।
তখন তিনি কাপ্তাই,কর্ণফুলী কলেজের ছাত্র। এরপর চট্টগ্রাম শহরে তাঁর সাংবাদিকতা জীবন। দৈনিক আজকের কাগজ গ্রুপের খবরের কাগজ ও সাপ্তাহিক সুগন্ধা ও প্রখ্যাত সাংবাদিক আলম রায়হান সম্পাদিত সুগন্ধাকাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন।

তিনি (গাজী তাহের লিটন) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডয়ের বীর মুক্তিজোদ্ধা মরহুম আব্দুর রউফ এর সন্তান।

ছবিঃ চট্টগ্রাম শহরে তাঁর সাংবাদিকতা জীবনের স্মৃতির অংশবিশেষ।
চট্টগ্রাম হতে প্রকাশিত সাপ্তাহিক পূর্ববাংলার বার্তা সম্পাদক হিসেবে ১ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া, জাতীয় পত্রিকা আজকের আওয়াজ ও দৈনিক ভোরের ডাক-সহ বিভিন্ন দৈনিক,সাপ্তাহিক ও পাক্ষিক কাগজে তিনি নিয়মিত ফিচার লিখতেন। গাজী তাহের লিটন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি হতে প্রশিক্ষণ নেয়া একজন আলোকচিত্রী। তিনি চট্টগ্রাম টিভি কেন্দ্রের রূপসীবাংলা ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত আবৃত্তি করতেন।
সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে সবসময়ই তাঁর সৃজনশীল কর্ম ফুটে উঠেছে। তিনি দীর্ঘদিন বরিশাল বার্তা ও আজকের ভোলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি ভোলা বাণী ডট কম এর বিশেষ প্রতিনিধি। ভোলা জেলার বোরহানউদ্দিনের সন্তান গাজী তাহের লিটনকে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করায় কমিটির সভাপতি খলিল উদ্দিন ফরিদ ও সাধারণ সম্পাদক ছোট সাহা সহ সকল সদস্যদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *