July 28, 2026

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১জনের

0
received_685365412245760

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

 

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি এলাকায় বাজার তেলের পাম্প সংলগ্ন এলাকায় নাবিল পরিবহন নামের ১টি বাসের ধাক্কায় স্থানীয় এক পথচারী নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০)। তিনি কাঁঠালবাড়ী শিবরাম কাসাইটারী গ্রামের মৃত রহিমুল্লাহর ছেলে।জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রাম গামী নাবিল পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব – ১৪ – ৮৫ ৩৩ দ্রুতগতিতে এসে রাস্তার পাশ দিয়ে চলা ব্যক্তি নজরুল ইসলাম ও অপর এক ব্যক্তিকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশের একটি বাড়িতে লেগে দেয়। পরে স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীসহ সবাইকে দ্রুত নামিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম সহ অপর ব্যক্তিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ ঘটনা স্টলে পরিদর্শন করে সাংবাদিকদের জানান,বাসটির যাত্রীরা কেউ হতাহত হয়নি, চালক পলাতক রয়েছেন,চালককে খুঁজে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed