July 28, 2026

উত্তম মানব” লেখক: চঞ্চল হাওলাদার উৎসর্গ : মোঃ সিরাজুল ইসলাম (সম্পাদক)

0
InShot_20200619_223822428-1

“উত্তম মানব”
লেখক: চঞ্চল হাওলাদার
উৎসর্গ : মোঃ সিরাজুল ইসলাম (সম্পাদক)

পথ ঘুরিয়া পেয়েছি ঠাই সেই মানব আর নাই।
তাহার পরশে দুঃখ ঘুচে জীবন লক্ষ্যে তাকে চাই।
সৎ সাহস আর আত্মবিশ্বাসে তৈরি তাঁর হৃদয়।
ভোলা জেলায় এমন মানবের হইলো যে উদয়।
মানব তরে রয়েছে জুড়ে দিবস কিবা রাত্র।
দুঃখির দুঃখ ঘুচাতে ঘামে ভিজায় নিজ গাত্র।
তাহারি আভেস টের পাই ক্ষনে ক্ষনে।
ছায়া হলে লাগিয়া আছে আমার মনে।
চোখে তার দেখিবার পাই কষ্টের ছায়া
মুখ খানা হাসিমাখা এ কি এ কোন মায়া।
তাহার কাছে শিক্ষা পাই জীবনে পথ চলতে।
বিপদে ভেঙে পড়িতে নয় সদা সত্য বলতে।
কোথায় মিলে আর উত্তম মানব জীবন পথে।
মিশিয়াছি তোমাতে, তুমিই মোর সাথে উন্নীতিতে।
দূর করিলে মোর যত কষ্ট মোর যত ভয়।
হৃদয় হতে মহৎ বানী জয় তোমারি জয়।

( সমাপ্তি )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed