“বিমর্ষ মেহরী”
বাইশটা বছর পরে ,
গিয়েছিলাম দাদার ঘরে ।
যদিও দেখা পাইনি তাঁর,
তবুও অতি আদরে –
স্নেহ মাখা ভক্তি ভরে-
মুখার্জি বৌদি খাইয়েছে ফলার।
করোনায় দুরত্ব বজায় রেখে,
দুটি চোখ ভরেছে ছোট্ট মা মনিদের দেখে ।
ঐদের মাঝে দাদার মুখচ্ছবি দেখেছি,
অতীতের স্মৃতি বিজড়িত সুখ খুঁজেছি ।
আর সন্ধ্যাবেলা অজানা সুখে,
এক রাশ তৃপ্তি নিয়ে চোখে- মুখে,
ফিরেছি আপন ঘরে,
বাইশটা বছর পরে ।।
—————————————-
স্নেহের টানে কবিতাটি শ্রদ্ধেয় দাদা শ্রী রুপক মুখার্জি সহ তাঁর সম্মানিত পরিবারের সকল সদস্যদের প্রতি সমার্পন করছি ।
( তিনি এ সময়ের একজন বিশিষ্ট পত্রিকা কলাম লেখক ও বিভিন্ন স্বনামধন্য অনলাইন এবং মুদ্রন সংবাদ মাধ্যমে সক্রিয় সংবাদ কর্মী )
Leave a Reply