স্টাফ রিপোর্টার আবিদ হোসেন তানভীরঃ
সিলেট নগরী থেকে বেশ কয়েকটি মামলার আসামী কুখ্যাত জামাল ডাকাতকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
মঙ্গলবার (১৬) জুন বিকাল ৩ টার দিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজলএর দিক নির্দেশনায় এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন সুরমা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আটক জামাল ডাকাত (৩৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বালিজুরী গ্রামের (বর্তমানে- আখালিয়া) মৃত সমশের আলীর ছেলে।
পুলিশ জানায়- ডাকাত আবুল ওরফে জামালের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী, কানাইঘাট থানা, বিশ্বনাথ থানা ও সুনামগঞ্জের ছাতক থানায় একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় ।
Leave a Reply