শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন
শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী কনরী বেগম (৪৫), এর জানাযা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিম প্রধান, মাঃ এম এ রহীম নোমানীকে জানালেন, ৪ নং সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামের কনরি বেগম নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, তার কাফন দাফন করতে হবে ইকরামুল মুসলিমীন টিমকে।
ইউএনওর নির্দেশ পেয়ে আমরা রবিবার রাত ১২ টায় মহিলা টিম প্রধান মিসেস ফাতেমা পপি,মহিলা টিম সহকারী, ও শ্রীমঙ্গল উপজেলা টিমকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করি।সোমবার সকালে দাফন-কাফন শেষ হয়। মৃত মহিলাকে গোসল,কাফন দেন, মহিলা টিম, জানাযা নামাজ পড়ান জেলা টিম প্রধান মাওঃ এহসানুল হক জাকারিয়া, দাফন করে শ্রীমঙ্গল উপজেলা টিম সদস্য, দৈনিক দিগন্তর ও ক্রাইম তালাশ ২৪ সাংবাদিক মোহাঃ জালাল উদ্দিন, হাঃআঃ রাজ্জাক, হারুন মিয়া এবং আব্দুর রুপ।
ইকরামুল মুসলিমীনের মৌলভীবাজার জেলা শাখার ৫ম নম্বর দাফন-কাফন। এর আগে জুড়ী ১, মৌলভীবাজার সদরে ১, শ্রীমঙ্গল উপজেলায় ২টি, এবং আজ আবার শ্রীমঙ্গলে ১ টি, কাফন-দাফনে অংশগ্রহণ করে মৌলভীবাজার টিম।
Leave a Reply