1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের কালিঘাট এলাকা আজ থেকে লকডাউন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫০২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

স্টাফ রিপোর্টার আবিদ হোসেন তানভীরঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর আটটি এলাকায় রেড জোন ঘোষণার পর প্রথম পৌর শহরের একটি এলাকাকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ জুন) সকাল থেকে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট এলাকায় উপজেলা কর্মকর্তা ইউএনও ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম, টিএইচও সাজ্জাদ হোসেন চৌধুরী এবং থানা পুলিশ সড়কে বাঁশের বেড়িগেট দিয়ে লকডাউন করে দেয়। কৃষিপণ্যবাহী যানবাহন ও হাসপাতালের রোগী ছাড়া অন্য যানবাহনও জনসাধারণ আসা যাওয়া নিষেধ করেছে উপজেলা প্রশাসন।

তবে পুলিশের কাছে নানা অজুহাতে লকডাউন ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষজন। তবে বন্ধ রয়েছে আশ পাশের দোকানপাট।

গত সোমবার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর ৮ টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত জেলা স্বাস্থ্য বিভাগ। রেডজোন এলাকা হলো পৌর এলাকার কালিঘাট রোড, শ্যামলী, ক্যাথলিক মিশন রোড, সদর ইউনিয়নের উত্তর রুপসপুর, সবুজভাগ, মুসলিমবাগ, লালবাগ এবং বিরাইমপুর রেড এলাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পৌর শহরের কালিঘাট পয়েন্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত মৌলভীবাজার সিভিল সার্জন রেড জোন ঘোষণা করেছেন। এই এলাকায় এখন পর্যন্ত ৯জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই এলাকা লক ডাউন করা হয়েছে। হাসপাতালের রোগী ও কৃষিপণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোন যানবাহন চলাচল নিষিদ্ধ এবং ওই এলাকায় লকডাউন থাকা অবস্থায় মুদি দোকান ও ফার্মেসী ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। সরকারি আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121