July 20, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতীতে পিডিবির বিদ্যুতের ভৌতিক বিল অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা

0

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতী পিডিবি বিদ্যুতের ভৌতিক বিল, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে ঝিনাইগাতীবাসী বিভিন্ন সামাজিক গণযোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এছাড়াও আজ ১৮ জুন বৃহস্পতিবার সকালে পিডিবির কয়েকশ গ্রাহকরা সকাল সাড়ে এগারটায় ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী (আরইর) নিকট ভীড় জমায়। ওই সময় জানা যায়, করোনার কারণে গত ৩ মাস গ্রাহকদের বিল দেওয়া হয়নি। গত ৩ মাসের বিল মিটারের রিডিং এর চেয়ে ৪/৫ গুণ বেশি করা হয়েছে। নাম প্রকাশে এক মহিলা পিডিবি গ্রাহক জানান, সে ২টি বাতি ও ১টি ফ্যান ব্যবহার করে। গত ৩ মাসে তার প্রায় ৩০ হাজার টাকা বিল এসেছে। বাড়ীর ভিটা ছাড়া তার আর কিছুই নেই। কিভাবে দিবে সে এই বিল এ নিয়ে দূশ্চিন্তায় রয়েছে ওই অসহায় মহিলা। গ্রাহকরা জানান, তিন মাসের বিল একত্রে প্রদান ও অতিরিক্ত বিল করায় গ্রাহকরা দিশেহারা হয়ে পরেছে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান ঝিনাইগাতী আবাসিক প্রকৌশলী (আরই)কে শুধু স্যার না ডাকায় আমার মিটারে রিডিং এর চেয়ে ৫ গুণ বেশি বিল করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজমা বিরাজ করছে। প্রতিটি গ্রাহকের অভিযোগ এমনই দেখাযায়। অনেক ফেইজবুকে এই অভিযোগ গুলো করে যাচ্ছেন সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছেন ভূক্তভোগী গ্রাহকগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed