August 19, 2026

লালমোহনে শিশু ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-১

0
received_277058433611524

 

এম এইচ মোর্শেদ নিজস্ব  প্রতিনিধিঃ

ভোলার-লালমোহনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মোঃ সোহাগ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে ওই ধর্ষককে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বেড়িবাঁধের ওপর থেকে ওই যুবককে আটক করা হয়। আটককৃত সোহাগ নাজিরপুর এলাকার আলতাফ হোসেনের পুত্র।
জানা যায়, রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই স্কুল ছাত্রী জাম কুঁড়াতে গেলে এসময় লম্পট সোহাগ ওৎ পেতে কিছু কৌশল অবলম্বন করে তার নিজ ঘরে নিয়ে যায়। এরপর ভূক্তভোগী ওই ছাত্রীকে মুখ চেপে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় কয়েকজন টের পেলে ওই ছাত্রীর পরিবারকে অবহিত করে। এরপর ২৮ তারিখ অধ্যবেলা ৩ ঘটি কার সময় ওই ছাত্রীর বাবা আনসার আলী বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। পরে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে এসআই সাইদুর রহমানের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধর্ষক সোহাগকে আটক করে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *