August 16, 2026

ভোলা বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে, মেঘনা নদীতে পুলিশের অভিযানে ধরা খেলো কয়েক হাজার গোলদা মাছ

0
received_203347117348317

 

এম এম মিজানঃ

৬নং হাসান নগর ইউনিয়নে মেঘনা নদীর তীরে চলছে অবৈধ ভাবে গোলদারা মাছ সংগ্রহ। আজকে সেই হাসান নগর ইউনিয়নে মেঘনা নদীর তীরে অভিযান চালিয়েছেন মির্জাকালু পুলিশ ফাঁড়ির এস আই জামাল সেক ও তার সহ কর্মীরা, অভিযান চালিয়ে কয়েক হাজার গোলদারা মাছ জেলেদের হাত থেকে জব্দ করেন। জব্দ করা সকল গোলদারা মাছ মেঘনা নদীতে ছেড়ে দেন।

এস আই জামাল সেক বলেন কিছু অসাধু জেলেও ব্যবসায়ীরা দেশের এই মহামারী দৃর্যোগ, মুহুর্তে ও তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সবাই মিলে দেশের স্বার্থে কাজ না করতে পারলে এক সময় গোলদারা মাছ নদী থেকে হারিয়ে যেতে পারে । তাই সকলে সরকারি নির্দেশ অনুযায়ী এই ধরনের মাছ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

তিনি জনগণের কাছে অনুরোধ করে বলেন এ-সব বিরোধী কর্মকান্ড যাতে অপরাধিরা না করতে পারে সেজন্য জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সাহায্য করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *