August 19, 2026

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা„ অন্যায়ের প্রতিবাদে উৎসাহ হারাবে: সাংবাদিক ও কলামিস্ট- ও সংগঠক আবুল কালাম আজাদ

0
BD-7-700x390

 

অনলাইন ডেস্কঃ
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সোস্যাল মিডিয়া ব্যক্তিত্ব, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন, হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি- সুমন কুমার রায়। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন.

এ বিষয় প্রতিক্রিয়া জানিয়েছেন, তরুণ মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও কলামিস্ট- আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহসী মানুষের বড়ই অভাব। ব্যরিষ্টার সায়েদুল হক সুমন জীবনের ঝুঁকি নিয়ে সমাজের নানা অসঙ্গতিগুলো সোস্যাল মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেন, সজাগ ও সচেতন করেন প্রশাসনসহ সাধারণ জনগণকে। খুব অল্পসময়ে সকল পেশা শ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তরুণ এই আইনজীবী। সম্প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা, এমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক মিথ্যা অভিযোগ দিয়ে, দেশের মান ক্ষুন্ন করে, সারাদেশে ঝড় তুলেছেন। সোস্যাল মিডিয়াসহ সমস্ত পত্রপত্রিকায় তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাষ্ট্রদ্রোহিতার মতো ন্যাক্কারজনক অপরাধে, তার বিরুদ্ধে দেশের অসংখ্য সাধারন নাগরিক মামলার প্রস্তুতি নেয়। তারই অংশ হিসেবে ব্যারিস্টার সায়েদুল হক সুমন (১৯ জুলাই) রাতে তার ফেসবুক লাইভে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের হয়ে মামলা করার ঘোষণা দিয়ে, কোটি কোটি বাঙ্গালীর প্রসংশা কুড়িয়েছেন। এবং গতকাল রবিবার
পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে খারিজের আদেশ দেন।
উল্লেখ্য যে, সারাদেশ থেকে প্রিয়া সাহার বিরুদ্ধে দায়েরকৃত সবগুলো মামলাই আদালত খারিজ করে দেয়। সাংবাদিক আবুল কালাম আজাদ আরও বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা নতুন একটি বিতর্কিত বিষয়ের সৃষ্টি করতে পারে.

উক্ত আইনজীবী সুমন কুমার রায় বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি এবং মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ আনার সুযোগ আছে। একটি ২৯৫ (ক) ধারায়। অপরটি ফেসবুক লাইভে মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধিত ধারায় অভিযোগ আনা হবে.

এ বিষয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, মামলা করা একটি সাংবিধানিক অধিকার। যে কেউ কারো বিরুদ্ধে মামলা করতে পারে। এটাই বাংলাদেশের নিয়ম হওয়া উচিত.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *