নড়াইল জেলার শ্রেষ্ঠ রেজাল্ট করেছে লোহাগড়া সরকারি পাইলট স্কুল
মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নড়াইল জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৮১ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৮২ জন। পাশের হার শতকরা ৯৯.২২।
এ ছাড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় থেকে ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩৬ জন পাস করেছে। এর মধ্যে ৩০ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতকরা ৮৪.৩৬।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক চেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।