August 27, 2026

নড়াইলের লোহাগড়া দুই ব্যাংকের শাখা বন্ধ থাকায় সাধারণ জনগণের দুর্ভোগ

0
received_687000048698371

 

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরে অবস্থিত সোনালী ব্যাংকের লক্ষ্মীপাশা শাখা এবং অগ্রণী ব্যাংকের বাজার শাখা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

ব্যাংকের এই দুই শাখায় কর্মরত কয়েকজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার পর রোববার থেকে শাখাটি বন্ধ রয়েছে।

এদিকে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

এর মধ্যে রোববার ১৯ জনের রিপোর্ট আসে; যার মধ্যে আটটি পজেটিভ।

আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার দুই কর্মী রয়েছেন।

এর আগে এই শাখা থেকে বাজার শাখায় সদ্যবদলী হওয়া এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত বলে গেল সপ্তাহে রিপোর্ট আসে।

একই দিন অগ্রণী ব্যাংক বাজার শাখার ব্যবস্থাপকের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

সোনালী ব্যাংকের লক্ষ্মীপাশা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা করোনায় আক্রান্ত হওয়ার ফলে উপজেলা প্রশাসনের নির্দেশনায় প্রাথমিকভাবে দুই দিন শাখা বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার থেকে ট্রেজারি কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুলকুমার মৈত্র জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *