1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৭৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সৈয়দ সিরাজুল  ইসলাম হাসান   :

 

 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল.

বদর উদ্দিন আহমদ কামরানের স্বজন আসিফ রহমান খান যমুনা নিউজকে জানান, রাত ৪টার কিছু আগে তারা জানতে পারেন তিনি আর নেই। গতকাল তার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল। এভাবে তিনি চলে যাবেন এটা কেউ ভাবতে পারেনি.

এর আগে, গত ৫ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের সক্রিয় এ নেতার করোনা শনাক্ত হয়। তার আগে গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন কামরান.

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি সিলেট শহর ও মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। কামরান সিলেটের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলেন। তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক.

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121