August 19, 2026

উলিপুরে ঢাকা গামী নাইটকোচ সহ বিভিন্ন অপরাধে জরিমানা আদায়

0
received_256967948952798

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

 

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রি বহনের অপরাধে ঢাকাগামি দুইটি নাইট কোচের ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বিভিন্ন অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১জুন) রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যামান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উলিপুর-নাজিমখাঁন সড়কের বাকরের হাট বাজার নামকস্থানে ঢাকাগামী আলম এশিয়া ও হারুন চিশতিয়া নামের দুইটি নাইট কোচ আটক করে তল্লাশি চালান। এসময় সরকারি নিয়ম বর্হিভূত ভাবে যাত্রি পরিবহণের অপরাধে নাইট কোচ দুইটির ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া ওই দিন উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধে মুখে মাক্স পরিধান না করা ও নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রেখে কেনাবেচা করার অপরাধে আরো ৭ ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *