কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পৃথক দুটি কৃষকদের উপস্থিতিতে গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা ও ভূগোলের কোটি গ্রামে ৭ও ৮ জুন রবিবার ও সোমবার সকাল সাড়ে দশটায় স্বাস্থ্যবিধি মেনে পৃথক দুদিনে ৩০ জন করে ৬০ জনের কৃষক ও কৃষাণীর দুটি গ্রুপ গঠন করা হয়। ইউপি সদস্য জামাল মন্ডলের সভাপতিত্বে উক্ত গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াকুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল করিম উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক রুহুল আমিন রুকু, স্থানীয় রঞ্জুমোল্লা ইদ্রিস আলী দেওয়ানী, ফারুক আহমেদ ও মতিউর রহমান প্রমুখ।
Leave a Reply