July 27, 2026

ভোলা বোরহানউদ্দিন উপজেলার ৬নং হাসান নগর ইউনিয়নের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান মানিক হাওলাদার

0
received_803927593469731

 

এম এম মিজানঃ

ইউনিয়নের চেয়ারম্যান জনাব মানিক হাওলাদার
তিনি বলেন, বিগত ঈদের মতো ২০২০ইং সালের আসন্ন ঈদুল ফিতর (রোজার ঈদ) এর আনন্দ তেমন ভাবে উপভোগ করতে পারবে না মানুষ ।

কেন উপভোগ করতে পারবে না তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস কারনে আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে আমরা জানি।

কোভিড-১৯ এর মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশের কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।

পরিস্থিতি যাইহোক জীবনযাত্রা ও সময়তো আর থেমে থাকে না, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার কল‍্যাণে দোয়া চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে হেফাজত করেন, আমিন।

সেই সাথে হাসান নগর ইউনিয়নের সর্বস্তর মানুষ কে আমার ভালোবাসা সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসী সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক।

চেয়ারম্যান মানিক হাওলাদার বলেন, আমরা দূর থেকেও ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে পারি, বর্তমান করোনা পরিস্থিতি কেমন আমরা সবাই অবগত আছি, আসুন সবাই শারীরিক, সামাজিক দূরত্ব মেনে চলি। সেই সাথে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা” ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed