বিরামপুরের সকল পত্রিকা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিলেন আঃ মালেক মন্ডল
এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ
আজ-১৫ ই রমজানে দিনাজপুর বিরামপুরের সকল পত্রিকা বিক্রেতা ভাই-বোনদের প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী উপহার দিবার জন্যে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল বিরামপুরে নিজেস্ব অফিসে বেলা ১১.৩০ মিনিটে সকল কে আসার জন্যে আহবান জানিয়েছেন। এই মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ও সরকারি নির্দেশনা অনুযায়ী চলতে গিয়ে কর্মমুখট দিনমজুর মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে ফলে দেখা দিয়েছে অনেক পরিবারে খাদ্যের সংকট। এদিকে ৪ নং দিওড় ইউনিয়নের কৃতি সন্তান আঃ মালেক মন্ডল করোনা ভাইরাস পরিস্থিতিতে সকল ভুক্তভোগীদের জন্য নিজেকে সর্বদাই সর্বত্রই নিয়োজিত রেখেছেন তারই ধারাবাহিকতায় অদ্য- দুপুর ১২ ঘটিকায় বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল নিজ তহবিল থেকে সাধ্য অনুযায়ী বিরামপুরের সকল পত্রিকা বিক্রেতাদের হাতে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলে দিলেন এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া সাংবাদিক বৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যাক্তি বর্গ প্রমুখ।