July 26, 2026

নড়াইলের লোহাগড়া পুলিশ কর্মকর্তার ব্যবস্থাপনায় ৫০০শত পরিবার পেলো ঈদ উপহার

0
received_632434194009729

 

মো: অাজিজুর বিশ্বাস নিজিস্ব প্রতিনিধি নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউনিয়নের গন্ডব, চালিঘাট, বাহিরপাড়া ও শাহাবাজপুর সহ আশপাশের গ্রামের পাঁচ’শ অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে সিআইডি ফরেনসিক (পশ্চিম জোন) ডিআইজি শেখ নাজমুল আলমের সার্বিক ব্যবস্থাপনায়।

নড়াইল দি’সিটি ব্যাংকের হেড অফ পার্সোনাল (লোন) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোতাছিম বিল্লাহ সিজন এবং নড়াইল জেলা পরিষদ।

কমিশনার শেখ সুলতান মাহমুদ বিপ্লব এর যৌথ উদ্যোগে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, কাশিপুর ইউপি সদস্য মো: ছলেমান শেখ, মো: অহেদ শেখ, সাদিয়ার রহমান, আলমগীর হোসেন, মোছা: মর্জিনা বেগম, শিয়রবর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আশরাফ আলী।

ওপ্রবাসী মানবিক কল্যাণ গ্রুপের নড়াইল জেলা এ্যাডমিন কাজী ইমরান হোসেন, ও সমাজসেবক সাহেব আলী প্রমুখ।

এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, পরিবার প্রতি ১০ কেজি চাউল,১কেজি ডাল, ১লিটার ভোজ্য তেল, ১কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১কেজি চিনি, দু’শ গ্রাম গুড়া দুধ ও আধা কেজি লবন।

এই ঈদ উপহার পেয়ে এই সময়ে এই মানুষগুলো আনন্দ প্রকাশ করেছেন, এবং এই সামগ্রী যারা দিয়েছেন তাদের জন্য দোয়া ও তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed