নান্দাইলে ভাটি সাভার গ্রামে কলা বাগান থেকে একটি লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার
৩ নং নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত ব্যক্তি হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত দিদার হেসেনের পুত্র নবী হোসেন ।গতকাল সে আপন চাচাত ভাই সাইফুল ইসলাম তৈয়ব অালীকে সাথে নিয়ে ঈশ্বরগঞ্জ এলাকায় মাছের পোনা কিনতে গিয়েছিল। পরে সে তৈয়বকে পোনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেয় পরে তৈয়ব আলী মাছের পোনা নিয়ে বাড়িতে চলে আসে কিন্তু দুঃখের বিষয় হলো বাড়িতে এসে তার চাচাতো ভাই নবী হোসেনকে দেখতে পেলেন না।
সোমবার সকালে কলা বাগানে পরে আছে একটি লাশ পরে
নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধা করে মর্গে প্রেরণ করেছে। থানার এসআই সাত্তার জানান,লাশে আঘাতের চিহ্ন রয়েছে।তিনি আরো জানান,এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।