দক্ষিন আইচা মসজিদে হামলা করার প্রতিবাদে মুসল্লীদের মানব বন্ধন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন, ৮নং ওয়ার্ড রুহুল আমিন চেয়ারম্যান বাজার জামে মসজিদে গত ২২/০৫/২০২০ইং রোজ (শুক্রবার) ইফতারের পর পারিবারিক সূত্রেতার জের ধরে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যের নেতৃত্বে, মসজিদে হামলা চালায়।এতে আহত হন, মোঃ জামাল(৪০),মো সেলিম (৩৬),আঃ রহিম (২৪),মোঃ ইব্রাহীম (২০) ,মোঃ শাকিল ( ১৮) সহ আরো অনেকেই আহত হয়েছে। আহত জামাল(৪০) চরফ্যাশন সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । আহত বাকি মুসল্লিগন পল্লি চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়েছেন। অদ্য তারিখ পর্যন্ত কোনো পয়সলা না হওয়ায় রুহুল আমিন চেয়ারম্যান বাজারে মুসল্লিরা সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে মানব বন্ধন করেন।