July 28, 2026

“গোপালগঞ্জে নতুন করে চারজন করোনা রোগী শনাক্ত”

0
received_647735639151507

 

বশির আহম্মেদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে।

শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্ত চারজনের মধ্যে কাশিয়ানীতে এক ডাক্তারসহ তিনজন ও মুকসুদপুরে একজন রয়েছেন। বেশিরভাগ আক্রান্তরা ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশাপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে আক্রাতদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন আর বাকীদের মধ্যে ৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৬৮ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, এ পর্যন্ত জেলায় দুই হাজার ৪৫০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ৩৫০ জনের ফলাফল এসেছে। বাকী ১০০ জনের ফলাফল আজ শনিবার বিকালের মধ্যে পাওয়া যাবে।

প্রসঙ্গত, এর আগে জেলায় ১১৪ করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২৮ জন, কাশিয়ানী উপজেলায় ২৫ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২০ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৯ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ২২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed