কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় কোভিড-১৯ পরিস্থিতি ও কর্মহীনদের ত্রান সহায়তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ মে বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরমেয়র আব্দুল জলিল, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
Leave a Reply