July 31, 2026

সাতকাহন ফাউন্ডেশনের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

0
20200430101100

নিজস্ব প্রতিনিধিঃ 

 

করোনাভাইরাস সংক্রমন রোধে সরকারি নির্দেশনায় লকডাউন দীর্ঘ সময় ধরে চলছে। আর এর ই মধ্যে চলে এসেছে পবিত্র রমজান ফলে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পার করছে এক কঠিন সময় । কর্মহীন নিঃস্ব ও আসহায় এ সব মানুষের পাশে বরাবরই খাদ্য সামগ্রী সহ করোনাভাইরাস সংক্রমন রোধে ভিবিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে আসছে সাতকাহন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বৃহঃপতিবার গাজীপুর সদর উপজেলার বেশ কিছু এলাকায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য ও ইফতার সামগ্রী। সামাজিক দূরুত্ব বজায় রেখে অসহায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌছেদেয়া হয়। এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যন রুবেল মাহমুদ , মহাসচিব ইঞ্জি: মোজাম্মেল হক, নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম,কালাম খন্দকার, আরিফ বিল্লাহ ,রাসেল মাহমুদ, শরিফ বিল্লাহ, আবুল হাসান পাভেল সহ অন্যান্য সদস্যগণ । ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন লকডাউন থাকায় আমাদের সমাজে নিম্ন আয়ের মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় সাতকাহনের পক্ষ থেকে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ফাউন্ডেশনের মহাসচিব বলেন, তাদের এই খাধ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপী চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed