শেরপুর জেলার শ্রীবরদীতে অসহায় দরিদ্র ও কর্মহীনদের মাঝে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান নাঈমের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণঃ
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অসহায়,দরিদ্র ও কর্মহীন ৭ শতাধিক পরিবারের মাঝে,ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের নিজস্ব অর্থায়নে,খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ ২৩ মে শনিবার শ্রীবরদী সরকারী কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম জানান, দেশে করোনা ভাইরাস সংক্রান্তে সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে,শ্রীবরদী উপজেলার মানুষ যারা দিন এনে দিন খায়। প্রতিদিন খেটে খাওয়া এসব মানুষ নিরাপদ ভাবে ভয়াবহ মৃত্যঘাতী করোনা ভাইরাস মোকাবেলা করতে লকডাউনে ঘরে রয়েছেন।এ উপজেলার মানুষজন আমাকে শ্রদ্ধার সাথে ভাল বাসে। এ ঈদের সময় যাতে কারো ঘরে খাদ্যের সংকট না থাকে সে জন্য উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমীক লীগ,তাতীলীগ,ও ছাত্রলীগের নেতা কর্মীদের সমন্বয়ে ,কারো যাতে না খেয়ে না থাকতে হয়। সে জন্য আজ,উপহার স্বরূপ আমার ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী দিয়েছি।প্রয়োজনে আরো দেব,কেউ না খেয়ে থাকবে না ইনশাহআল্লাহ।যে কোন পরিস্থিতি মুহুর্তে আমার পহ্মথেকে সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন,ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উমর আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবুর রহমান,নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী ফর্সা,আবু সাইদ মেয়র,তাতীলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন,সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,শ্রমীক লীগ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ (কাতানী),ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি মোদক, শেখ রাসেল মিয়া, সিটি ক্লাবের সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ, এছাড়াও আশিক সহ আরো অনেকেই।