July 27, 2026

লালমোহনে ইটভাটা শ্রমিকদের মাঝে এমপি শাওনের ত্রাণ বিতরণ

0
_20200531_060533
ভোলা জেলা প্রতিনিধিঃ  
দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়া লালমোহনের ৫০০ জন ইটভাটা শ্রমিকদের  মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে লালমোহন ইট ভাটা মালিক সমিতির আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ পরবর্তী উপহার শিশু খাদ্য ৩৮০ জন শিশুর মায়েদের মাঝে বিতরণ করেন এমপি শাওন।
এসময় এমপি শাওন বলেন, দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ইটভাটা শ্রমিকদের পরিবার কষ্টে দিনাতিপাত করছে। ত্রাণবঞ্চিত এসব পরিবারকে সহায়তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, সরকার সবার কাছে ত্রাণ পৌছে দিতে সাধ্যমত চেষ্টা করছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে, পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহনে উপজেলা পরিষদের  চেয়ারম্যান অধ্যক্ষ  গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ইটভাটা মালিক সমিতির আহবায়ক আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed