August 26, 2026

মৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু

0
received_2331052877203231

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :-শামছুল ইসলাম সোহাগঃ

মৌলভীবাজার কারাগারে কয়েদি মোতলিব মিয়া (৪৫) হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৭মে) ভোরে কারাগারে তার মৃত্যু হয়।

মোতালেব মিয়া কুলাউড়া উপজেলার জালালপুর গ্রামের গফুর মিয়ার ছেলে।

মোতালেব মিয়া ১৯মার্চ চেকের মামলায় ৬ মাসের সাজা ভোগ করছিলেন । ২ মাস ১০ দিন কারাভোগ করার পর আজ বুধবার সকালে কারাগারে হূদরোগেআক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার কারাগারের জেলার আবু মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *