July 29, 2026

বেতাগীতে মুক্তিযোদ্ধার স্ত্রী ডায়রিয়ায় মৃত্যু, পরিষদের অর্থিক অনুদান

0
received_1403717576503014

 

বরগুনা জেলা প্রতিনিধিঃ
মোঃবশিরুজ্জামান শাওন

বরগুনার বেতাগীতে করোনা আতঙ্কে বিনা চিকিৎসায় গত (৩০ এপ্রিল) বৃহস্পতিবার মৃত্যু বরণ করেন বীর মুক্তিযোদ্ধা স্ত্রী মোসাঃ আনোয়ারা বেগম (৬৫) যানা যায় তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে বসে বিনা চিকিৎসায় মারা যান। করোনা আতঙ্কে তাকে হাসপাতালে নেয়নি কেউ।

জানা গেছে, উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বলইবুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এর স্ত্রী মোসাঃ আনোয়ারা বেগম গত (২৭ এপ্রিল) সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়। মহামারি করোনা ভাইরাসের ভয়ে তাঁর স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নেয়নি কেউ।
স্থানীয়রা সুত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থ।

বেতাগী উপজেলা পরিষদ শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সাথে ডায়রিয়ায় আক্রান্ত বলইবুনিয়া গ্রামে বিলিচিং পাউডার ও পানি শোধনকারী ট্যাবলেট জনসাধরণের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান। চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাজীব আহসান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান। ৫নং বুড়ামজুমদান ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর মীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed