স্টাফ রিপোর্টার।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য উপহার পাটিয়েছেন, তা আজ (১৪-০৫-২০২০ইং)তারিখ বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার ইমাম পরিষদ, ক্রিকেট একাডেমির খেলোয়ারদের ভিতর, সাংবাদিক ইউনিয়ন, ইজিবাইক চালক, দুস্থ বাস্তহারা, হতদরিদ্র খালের ধারে বসবাসকারী, পুরোহিত, দিনমজুর,ফেরিওয়ালা, আদিবাসী ও জেলেদের ভিতর মোট ৩(তিন)শত পরিবারের সহায়সম্বলহীন মানুষের কাছে খাদ্য উপহার তুলে দেন যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীবমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এবং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
এ সময় তিনি সবাই কে ঘরে থাকার অনুরোধ করে বলেন আপনারা ঘরে থাকবেন,আমরা আপনাদের খাবার পৌছে দিবো ইনশাআল্লাহ।
এছাড়া আজ সকালে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে সৃষ্ট পরিস্থিতিতে গৃহে থাকা কর্মহীন পরিবারের মাঝে বাংলাদেশে অটোমোবাইল,ওয়ার্কসপ মালিক সমিতি, ঝিকরগাছা, শার্শা, বেনাপোল যশোর জেলা আঞ্চলিক কমিটির উদ্যোগে ২ (দুই) শত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা করেন।
এ সময় তার সঙ্গে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,
মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপি, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, রাজ সহ আরো অনেকে।