1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া কৃষকদের ২৬০শতক জমির ধান কেটে বাড়ি নিয়ে দিলেন খান তসরুল ইসলাম চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩২২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

মাদার অব হিউম্যানিটি দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক, মাননীয় সাংসদ নড়াইল মাশরাফী বিন মুর্তজা,জেলা প্রশাসক অানজুমান অারা এবং পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপি,এম,বার, প্রেরণা পেয়ে আজ ১১/০৫/ ২০২০ খ্রিস্টাব্দ রোজ সোমবার ০৩ নং শালনগর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের রিপন মোল্যার ০১ একর, কবির ফকিরের ০১ একর এবং তুহিন মোল্যার ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছানো হয়।

সুযোগ্য চেয়ারম্যান ০৩ নং শালনগর ইউনিয়ন পরিষদ, জনাব খান তসরুল ইসলামের নেতৃত্বে এই মানবিক কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন চেয়ারম্যান সাহেবের সাথে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্যা কিরামত হোসেন, শাল নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবদুল্লাহ আল মামুন অনিক, পার শালনগর পশ্চিম পাড়ার সদ্য আওয়ামীলীগে যোগদানকারী মোঃ ইসরাফিল মিয়া, যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন( মাখু), যুবলীগ নেতা হামিদ শেখ, সাগর খান, এসকে মামুন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ, ০৮ নং রঘুনাথপুর ওয়ার্ড সভাপতি টিপু সুলতান, সাবেক সদস্য মোঃ কামরুজ্জামান সহ তাদের লোকজন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতা কর্মী আজ শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই ধানকাটা কর্মসূচি বাস্তবায়ন করেন।

যতদিন কৃষকের ক্ষেতে ধান থাকবে ততোদিন এ কার্যক্রম চলোমান থাকবে।

এসময় বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121