August 25, 2026

নড়াইলের কালিয়ায় ভিজিডি’র চাউল চুরির মামলায় বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

0
received_613255175926743

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।

অসহায় নারীদের ভিজিডির চাল আত্মসাতে দায়েরকৃত দুদকের মামলায় নড়াইলের কালিয়া উপজেলার বরখাস্তকৃত পেড়লী ইউপি চেয়ারম্যান মো.জার্জিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১মে) সকাল ১১ টার দিকে এএসআই আনিসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার খড়রিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে,সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের অসহায় পরিবারের নারীদের দুই বছরব্যাপী বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডি চাল প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় চলতি ২০১৯-২০ অর্থবছরে উপজেলার ১১নং পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান মো.জার্জিদ মোল্যার অনুকূলে ৬এপ্রিল ১৯০টি কার্ডের বিপরীতে ৫হাজার ৭শ’কেজি চালের ডিও প্রদান করা হয়।

তার মধ্যে অবিতরণকৃত ২ হাজার ৫৫০কেজি (৮৫বস্তা) ভিজিডির চাল আত্মসাত করেন চেয়ারম্যান জার্জিদ মোল্যা।

তিনি জানুয়ারি/২০১৯ মাস হতে এপ্রিল/২০২০ পর্যন্ত ১৬ মাসে ৪০টন ৮০০ কেজি সরকারি চালও দুর্নীতি বা বেআইনীপন্থায় আত্মসাৎ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

ওই চেয়ারম্যানের নামে ২১এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো.মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ২৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে তার বিরুদ্ধে বরখাস্তের আদেশ জারি করা হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম( বার) পেড়লী ইউপি চেয়ারম্যান মো.জার্জিদ মোল্যার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন।

দুদকের রিকুইজিশনের ভিত্তিতে ডিবি পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *