August 25, 2026

“গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ”

0
received_533444854013381

 

মোঃনয়ন ইসলাম শুভ ,নিজস্ব প্রতিনিধিঃ

 

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা ‍কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।এই পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা কৃষকের ধান কাটা, ধান বাড়ি নেওয়া ও মাড়াই করে দিচ্ছেন। তারই অংশ হিসাবে গোপালগঞ্জ উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা গত কয়েকদিন ধরে সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দিচ্ছে।
গোপালগন্জ সদর উপজেলার ইউএনও জনাব সাদেকুর রহমান খান এবং জালালাবাদ ইউনিয়নের চেয়্যারমান জনাব সুপারুল আলমের (টিকে) উৎসাহে ধান কাটার কাজে সহায়তা করছেন কলাবাগান থানা ছাত্রলীগের ছাত্রনেতা শেখ তৌকির আহমেদ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস-প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অরিক , জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা বি.এম সাদ্দাম, রিপন কাজী, রাজু মল্লিক, সিজু শেখ সহ ছাত্রলীগের ৪০ জন কর্মী।

দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকেরাও।

কৃষক ইনাম মোল্লা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগ রাজনীতির পাশাপাশি মানুষের উপকারও করে। আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা যেভাবে আমার ধান কেটে দিয়েছে এতে এটাই প্রমানিত হয়েছে ছাত্রলীগ মানব সেবা়সহ দেশের উন্নয়ন কাজেও গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ”

কলাবাগান থানা ছাত্রলীগের ছাত্রনেতা শেখ তৌকির আহমেদ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস-প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অরিক জানান, ” টানা ৫ দিন ধরে চলছে আমাদের এই ধানকাটা কর্মসুচি । আমরা আমাদের প্রাপ্য মুজুরি তখনই পেয়ে যাই, যখন একজন অসহায় কৃষক ভাইয়ের মুখে এক ফোটা স্বস্তির হাসি দেখতে পাই। জালালাবাদ ইউনিয়নের ছাত্রলীগকে সঙ্গে নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো।’’
গোপালগন্জ সদর উপজেলার ইউএনও জনাব সাদেকুর রহমান খান এবং জালালাবাদ ইউনিয়নের চেয়্যারমান জনাব সুপারুল আলমের (টিকে) ছাত্রলীগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রলীগ বর্তমানে যে কাজ করছে তাদের সঙ্গে আমরাও আছি। যেকোনও প্রয়োজনে তাদের আমরা সহযোগিতা করবো।’’
এছাড়াও, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা জেলার বিভিন্ন স্থানে গরিব চাষীদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *