August 26, 2026

” গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৪১জন সুস্থ ”

0
received_1044791249236277

 

বশির মিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা। কয়েকদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কয়েকগুণ বেশি। কিন্তু ঠিক বিপরীত দিকে অবস্থান করছে গোপালগঞ্জ জেলার করোনা পরিস্থিতি।

গোপালগঞ্জে গত ১২ দিনে নতুন করে মাত্র ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এই ৪৪ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকি ৩ জনের ১ জন ঢাকায়, ১ জন বাড়িতে ও ১ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের অবস্থাও বেশ ভাল বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ।

তিনি আরো জানান, গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে ৪৪ জন আক্রান্ত হন। এরমধ্যে মুকসুদপুরে এক চিকিৎসক ও ১৭ পুলিশ সদস্য সহ ১৮ জন, টুঙ্গিপাড়ায় ১০ জন, কোটালীপাড়ায় নার্স সহ ২ জন, কাশিয়ানীতে ৫ জন ও গোপালগঞ্জ সদরে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ জেলায় এ পর্যন্ত ১ হাজার ১৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

গোপালগঞ্জে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, করোনা সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলা ১৪ এপ্রিল রাত ১০ টা থেকে লকডাউন করা হয়। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উন্মুক্তস্থানে বাজার সরিয়ে নেয়া হয়। জেলা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। এ কারণে করোনা থেকে কিছুটা সুফল পাওয়া গেছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *