August 26, 2026

করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সামনে আসতে চলেছে ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচন

0

 

চঞ্চল মিস্তিরীঃ

 

আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা(MP,Dhaka-05) সম্প্রতি(গত ৬ মে) মৃত্যুবরণ করায় উক্ত আসন বাংলাদেশ নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেছেন। করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সামনে আসতে চলেছে ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচন। উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকেই তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়া মাধ্যমগুলোতে তাদের অবদান তুলে ধরছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী জনাব Shahidul Islam ভাই, জানাবা Nehrin Mustofa আপু সহ মরহুম হাবিবুর রহমান মোল্লার পুত্র মশিউর রহমান মোল্লা সজল।এ ছাড়াও রয়েছে মীর আব্দুস সবুর(জাপা),ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খাঁন মাসুদ, সিনিয়র সহসভাপতি ও আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান আতিকুর রহমান (আতিক), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন

জনাব শহীদুল ইসলাম বলেন, ‘আমি এলাকার মানুষের সঙ্গে সুখে-দুঃখে আছি বলেই তারা আমাকে ভালোবাসেন। তাই ১৪ দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে বলে আমার বিশ্বাস।’

অন্যদিকে নারী প্রার্থী নেহরীন মোস্তফা দিশি মনে করেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী দিনের যে বাংলাদেশের কথা ভেবে সামনে এগোচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন সেখানে আমি যোগ্য একজন প্রার্থী।’ ঢাকার অন্য আসন থেকে শিক্ষা, সংস্কৃতি ও দৃশ্যমান উন্নয়নে পিছিয়ে থাকা এ এলাকাটিকে সামনে নিয়ে যেতে কাজ করতে চান বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনাব শহীদ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো কিন্তু দলীয় ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথেই একজন ছাত্রলীগের লোক হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
লেখক,
এ এফ রহমান
কবি ও রাজনৈতিক বিশ্লেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *