July 28, 2026

করোনায় এক সরকারি কর্মকর্তা আক্রান্ত, তিনটি বাড়ি লকডাউন

0
received_635557750331333

 

বরগুনা জেলা প্রতিনিধি:

মোঃবশিরুজ্জামান শাওন।

বরগুনা সদর উপজেলার এক সরকারি কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাসা, শহরের বাসাসহ বাড়িসহ তিনটি বাড়ী লকডাউন করে দিয়েছেন। আক্রান্ত ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেসনে ভর্তি করা হয়েছে। এনিয়ে বরগুনা সদর উপজেলা১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বরগুনা জেলা সঞ্চয় অফিসের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।বরগুনা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অফিস ।সম্প্রতি তিনি ভোলা জেলা থেকে বরগুনায় আসেন।এরপর তিনি অসুস্থ বোধ করলে দুই দিন আগে বরগুনা জেনালের হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন। ওইদিনই তার নমুনা বরিশাল ল্যাবে পাঠানো হয়। আজ শনিবার দুপুরে তার নমুনা প্রতিবেদন বরগুনা সিভিল সার্জন কাযালয়ে আসে।তিনি করোনা আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আক্রান্তের ঘটনায় ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন তার বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছেন। করোনা রোগীর সংখ্যা বেরে যাওয়ায় ১৮ এপ্রিল থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলাকে লকডাউন ঘোষনা করেন।
সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বরগুনা জেনারেল হাসপাতালের আসইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন বরগুনা জেলার মধ্যে সদর উপজেলা করোনা ঝুঁকিতে রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৬ আমতলী উপজেলায় ১১, বামনা উপজেলায় ৯, বেতাগী উপজেলায় ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed