August 26, 2026

আদর্শ সাংবাদিক “অাবুল কালাম অাজাদ”  

0
FB_IMG_15897148569215926

———লেখকঃ সিরাজুল ইসলাম———
আদর্শ সাংবাদিক
মরে না কখনো ,
করে না ভয় রক্ত চক্ষুর !

সাহস আছে ক্ষমতা নেই
আদর্শ সাংবাদিকের নেই বাহাদুরি ….

মৃত্যু ভয়ে ভিতু নয়
কোন অত‍্যাচারি কিংবা প্রভাবশালীর !

অশ্রু আর বিষাদে ভরা
আদর্শ সাংবাদিকের জিবন ,
জাতি ধর্ম বর্ণ মিলায়
তুলে ধরে অসৎ এর সাথে
স্বজন প্রীতি !

কলম হাতে ছুটে চলে
সামাজের আদর্শ সাংবাদিক ,
পিছনে তাকিয়ে দেখে
ফেলে এসেছে বহুপথ !

রিক্তহাত সিক্ত দুই চোখ
অশ্রু ঝরে অবিরাম ,
একাল আর ঐ কাল
পাতার মাঝে করে একাকার !

বোঝা যা ছিলো সমাজে
ভয়টা দূর করে ,
আদর্শ সাংবাদিক ছুটে চলে
শহর থেকে গ্রাম্মতরে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *